জাবিতে হল সংসদ নির্বাচনে ১০২ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নেই

  • Reporter Name
  • Update Time : 07:13:53 am, Saturday, 30 August 2025
  • 167 Time View

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হল সংসদ নির্বাচনে ১০২ জন প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এ ছাড়া হল সংসদের ৬৩টি পদে কোনো প্রার্থী নেই। ফলে এসব পদ শূন্য বলে বিবেচিত হবে। বিশ্ববিদ্যালয়টির ২১টি আবাসিক হলে ১৫টি করে পদ রয়েছে।

গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হল সংসদের চূড়ান্ত প্রার্থী তালিকা বিশ্লেষণ করে এমন তথ্য দেখা গেছে। এদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকাও প্রকাশ করা হয়েছে। জাকসুতে ২৫টি পদে ১৭৯ জন প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ১০ ও সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Tag :

কমেন্ট করুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

Glorifying War Criminals in an Illegal Parliament During the Month of Independence: A Shameful Chapter in History and an Ultimate Act of National Betrayal

জাবিতে হল সংসদ নির্বাচনে ১০২ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নেই

Update Time : 07:13:53 am, Saturday, 30 August 2025