বলিউড সুপারস্টার সালমান খানের হাত ধরে বড় পর্দায় পথচলা শুরু করেছিলেন সোনাক্ষী সিনহা। তাঁর অভিনয়জীবনের সেই যাত্রা শুরু হয়েছিল ‘দাবাং’ ছবির মাধ্যমে। তখন থেকেই তিনি বলিউডের আলোচনায় আসেন। পেরিয়ে গেছে এক দশকের বেশি সময়। নানা চড়াই-উতরাই পার হয়ে আজও তিনি রয়ে গেছেন সিনেমার ভুবনে। সর্বশেষ তাঁকে বড় পর্দায় দেখা গেছে ভাই কুশ সিনহা পরিচালিত ‘নিকিতা রায়’ ছবিতে। যদিও ছবিটি বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি, তবে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন সোনাক্ষী। সামনে আরও কিছু দাপুটে চরিত্রে পর্দায় ফিরতে চলেছেন এই অভিনেত্রী। সম্প্রতি ফিল্মফেয়ারের সঙ্গে আলাপচারিতায় নিজের অভিনয়ভ্রমণ ও ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
শিরোনাম :
নিজেকে ভাঙলেন, চমক দেখালেন সোনাক্ষী
-
Reporter Name - Update Time : 07:11:06 am, Saturday, 30 August 2025
- 84 Time View
Tag :
জনপ্রিয়










