নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার দনিয়ায় মব সন্ত্রাস আবারও ভয়াবহ রূপ নিল। বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক সহ-সভাপতি এবং দনিয়া ইউনিয়নের সাবেক নেতা মোঃ আবু হেনা বিপ্লবকে প্রকাশ্যে উন্মত্ত জনতার হাতে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরিবার ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ— বিএনপির সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে মবকে উস্কে দিয়ে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে।
স্থানীয়রা বলছেন, সেনাবাহিনীর উপস্থিতি সত্ত্বেও মব সন্ত্রাস রোধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে হত্যাকাণ্ড ঠেকানো সম্ভব হয়নি।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিপ্লব ছিলেন পরীক্ষিত ছাত্রনেতা। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি কারাভোগও করেছেন। কারামুক্তির পর থেকে তাকে বারবার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল।
এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছে— “সেনাবাহিনী থাকলেও যদি মব সন্ত্রাস থামানো না যায়, তবে নাগরিকদের নিরাপত্তা কোথায়?”
সৌরভ দৈব 









