নিউজ ডেস্ক:: শরীয়তপুরের জাজিরায় রমজান মোল্লা (৩৮) নামের এক অটোরিকশাচালকের চোখ উপড়ে ফেলার পাশাপাশি হাত ও পায়ের রগ কর্তনের অভিযোগ উঠেছে স্থানীয় জামাত নেতা সুমন শিকদার নামের ব্যক্তির বিরুদ্ধে। পরে বিক্ষুব্ধ লোকজন অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ করেন। তবে কী কারণে ওই ব্যক্তির চোখ উপড়ে ফেলা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের রূপবাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রমজান মোল্লা তার ভাড়ায়চালিত অটোরিকশা নিয়ে জাজিরা থেকে নাওডোবা যাচ্ছিলেন। পথে রূপবাবুরহাট এলাকায় তার গতিরোধ করেন স্থানীয় জামাত নেতা সুমন শিকদারসহ ৪-৫ জন ক্যাডার বাহিনী। তারা রমজান মোল্লাকে ধরে সুমন শিকদারের বাড়ির পেছনে নিয়ে যান। তারা রমজানের দুই চোখ উপড়ে ফেলেন ও চার হাত ও পায়ের রগ কেটে দেন। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গেলে সুমন শিকদার তার দলবল নিয়ে দৌড়ে পালিয়ে যান। এসময় শাহজাহান সম্রাট নামের এক জামাত নেতাকে আটক করেন তারা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয় ।
মাসুম আহমেদ 









