সরিষাবাড়ীতে মন্দিরে প্রতিমা ভাঙচুর, আটক জামাত নেতা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তাড়িয়াপাড়া এলাকার একটি মন্দিরে দুর্গাপূজার জন্য তৈরি করা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে পৌর এলাকার তাড়িয়াপাড়া মন্দিরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় জামাত নেতা হাবিবুর রহমান (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক হাবিবুর সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী এলাকার বাসিন্দা।

খবর পেয়ে সরিষাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মন্দিরে লাগানো সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ অভিযান চালাবে হাবিবুর রহমানকে শনাক্ত করেছে মন্দির কমিটি এবং রোববার সকালে তাকে আটক করা হয়।

তাড়িয়াপাড়া মন্দির কমিটির সভাপতি গয়েশ চন্দ্র বর্মণ জানান, শুভ মহালয়ার দিনে এমন ঘটনা ঘটায় তারা হতবাক।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, সিসিটিভি ফুটেজে দুজনকে দেখা গেছে। এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

কমেন্ট করুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

Glorifying War Criminals in an Illegal Parliament During the Month of Independence: A Shameful Chapter in History and an Ultimate Act of National Betrayal

সরিষাবাড়ীতে মন্দিরে প্রতিমা ভাঙচুর, আটক জামাত নেতা

Update Time : 08:02:53 am, Sunday, 21 September 2025