জলপাইগুড়ি,:
জলপাইগুড়ির এক মফস্বল শহর থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী—বেগম খালেদা জিয়ার জীবনকাহিনি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে এক অনন্য অধ্যায়। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকারপ্রধান হিসেবে তাঁর উত্থান আন্তর্জাতিক রাজনীতিতেও বিশেষ গুরুত্ব বহন করে।
জলপাইগুড়ির নয়াবস্তি এলাকায় আজও খালেদা জিয়ার স্মৃতি ঘিরে আবেগে শোকস্তব্ধ স্থানীয় মানুষ। এক সময়ের মফস্বল শহরের গৃহবধূ থেকে তিন দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী—এই দীর্ঘ পথচলা নিঃসন্দেহে অনুপ্রেরণার।
বেগম খালেদা জিয়ার জন্ম ১৯৪৬ সালের ১৫ আগস্ট, দিনাজপুর জেলায়। তাঁর বাবা মহম্মদ ইসকান্দর মজুমদার এবং মা তৈবা মজুমদার। শৈশব ও কৈশোরের গুরুত্বপূর্ণ সময় কেটেছে ভারতের জলপাইগুড়িতেই। তিনি দিনাজপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের পাশাপাশি জলপাইগুড়ি সদর গার্লস স্কুলে পড়াশোনা করেন এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে উচ্চশিক্ষা লাভ করেন।
শৈশবে পরিবারের আদরের নাম ছিল ‘পুতুল’। চা ব্যবসার সূত্রে তাঁর পরিবার জলপাইগুড়ির নয়াবস্তি এলাকায় বসবাস করতেন। তাঁর বাবা ‘দাশ অ্যান্ড কোম্পানি’-তে কর্মরত ছিলেন।
শিরোনাম :
ভারতের জলপাইগুড়ির পাড়ার আদরের ছোট্ট ‘পুতুল’ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া
-
সুরজিত দে - Update Time : 12:47:34 pm, Tuesday, 30 December 2025
- 82 Time View
Tag :
জনপ্রিয়










