দিনপত্র ডেস্ক :: সাম্প্রতিক সময়ে, ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর নেপথ্যে সবথেকে বড় কারন হল, সেই দেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর ক্রমবর্ধমান আক্রমণ। যার ফলে হিন্দুদের প্রাণহানিও ঘটছে। এর ফলে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও টানাপোড়েন দেখা দিয়েছে। এই আবহে এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, বাংলাদেশ আসন্ন T20 বিশ্বকাপের (2026 Men’s T20 World Cup) জন্য তাদের স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে একজন হিন্দু খেলোয়াড়কে দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
T20 বিশ্বকাপের (2026 Men’s T20 World Cup) জন্য স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ:
জানিয়ে রাখি যে, ভারতের সঙ্গে ক্রমবর্ধমান বিতর্কের আবহে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা BCB গত ৪ জানুয়ারি অর্থাৎ রবিবার আসন্ন T20 বিশ্বকাপের জন্য তাদের দল ঘোষণা করেছে। যেখানে দলের তারকা উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস আবারও দলের নেতৃত্ব দেবেন। উল্লেখ্য যে, লিটন বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের T20 দলের অধিনায়ক। দলের পারফরম্যান্সে উত্থান-পতন সত্ত্বেও BCB তাঁকেই অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে।
সুরজিত, 









