গাজায় চলমান যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে তুরস্ক সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইসরায়েলের উড়োজাহাজের জন্য তুরস্কের আকাশসীমাও বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
গতকাল শুক্রবার তুরস্কের পার্লামেন্টে গাজাবিষয়ক এক বিশেষ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় পররাষ্ট্রমন্ত্রী ফিদান এসব কথা বলেন।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল দুই বছর ধরে গাজায় গণহত্যা চালিয়ে আসছে ও বিশ্বের চোখের সামনে মৌলিক মানবিক মূল্যবোধ উপেক্ষা করে যাচ্ছে।
Reporter Name 









