নিজস্ব প্রতিবেদক:
সেপ্টেম্বরের প্রথম দিন (১ সেপ্টেম্বর) সারাদেশে একের পর এক লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মাত্র একদিনে বিভিন্ন জেলা ও উপজেলায় মোট ৮ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। রাজধানী থেকে শুরু করে গ্রামাঞ্চল পর্যন্ত এ লাশ উদ্ধারের ঘটনাগুলো জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।
রাজধানী ঢাকা (গুলশান)
গুলশানের একটি পাঁচ তারকা হোটেল থেকে এক মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি রহস্যজনক হওয়ায় তদন্ত শুরু করেছে পুলিশ।
খুলনা
খান জাহান আলী সেতুর (রূপসা সেতু) নিচ থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু (৬০)-এর মরদেহ উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জ
সিরাজদীখানের চর পাথরঘাটা রেলওয়ে ব্রিজের নিচে ধলেশ্বরী নদীতে আমজাদ ঢালী (৪৫)-এর লাশ উদ্ধার।
শ্রীনগরের আটপাড়া এলাকায় কৃষক আয়নাল হকের মরদেহ বাড়ির পাশের কলাবাগান থেকে উদ্ধার।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ষোলঘর এলাকায় রেল আন্ডারপাসের পাশে ফায়ার সার্ভিস উদ্ধার করে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪০) কাটা মরদেহ।
একই ইউনিয়নের দেওয়ানপাড়ায় মাদকাসক্ত ছেলে আব্দুর আহাদ (৩৪) কে হত্যা করেন তার বাবা।
কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণ পাইকশা গ্রাম থেকে আঘাতের চিহ্নসহ উদ্ধার করা হয় মামুন কাজী (৬৫)-এর মরদেহ।
দিনাজপুর
বিরল উপজেলার পশ্চিম মাধববাটি গ্রামে সবাদ আলী (৭৮) নামে এক বৃদ্ধকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
একদিনে ৮ জনের মরদেহ উদ্ধারের এ ঘটনা সাধারণ মানুষকে হতবাক করেছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, প্রতিটি ঘটনার পেছনে আলাদা আলাদা কারণ থাকলেও সবগুলো নিয়েই তদন্ত চলছে।
রাহেল উদ্দিন 









