সিলেট প্রতিনিধি:
সাদাপাথর লুটপাটকে ঘিরে সিলেটে আলোচিত নাম হয়ে উঠেছেন সিলেট জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ। স্থানীয় রাজনৈতিক ছত্রছায়ায় তিনি শুধু সাদাপাথর চোরাচালানই নয়, শহরের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
একাধিক মামলার আসামি
শাকিল মোর্শেদের নামে সিলেট শহরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সিলেট নগরীর রিকাবীবাজার, লামাবাজার, জিতু মিয়ার পয়েন্ট, কুয়ারপাড়া, শেখঘাট, লালাদিঘির পার ও ভাতালিয়া এলাকায় তার গ্যাং সক্রিয় ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রক
অভিযোগ আছে, তিনি কিশোর অপরাধীদের সংগঠিত করে ছিনতাই, চাঁদাবাজি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। এসব এলাকায় প্রতিনিয়ত খুনোখুনি, ছিনতাই ও মাদক কারবার বেড়ে যাওয়ার পেছনে শাকিলের প্রভাব রয়েছে বলে মনে করেন অনেকে।
সাদাপাথর লুটপাটে মূল হোতা
সাম্প্রতিক সাদাপাথর লুটপাটের ঘটনায় শাকিল মোর্শেদের নাম উঠে আসায় বিষয়টি আবারো আলোচনায় এসেছে। র্যাব ও পুলিশের একাধিক সূত্র বলছে, সীমান্ত এলাকায় সংঘটিত এই লুটপাটের পেছনে তিনি মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন।
রাজনৈতিক পরিচয় ঢাল হিসেবে ব্যবহার
স্থানীয়দের দাবি, রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে ৫আগস্টের পর থেকে তিনি এসব অপরাধ থেকে রেহাই পেয়ে আসছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে গেলে ও তিনি এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ।
মোহাম্মদ রনি, লালাদিঘির পার সিলেট, 









