নিউজ ডেস্ক: দিনাজপুরের হিলিতে আবর্জনার স্তূপে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। স্থানীয়রা জানাচ্ছেন, তিনি জীবনের শেষ সময় খুঁজেছেন বর্জ্যের স্তূপে।
মৃত ব্যক্তির পেটের দিকে তাকালে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক চিত্র স্পষ্টভাবে দেখা যায়। খাবারের অভাবে মানুষ এমন চরম অবস্থায় চলে যাচ্ছে।
পরিসংখ্যান বলছে, দেশের অতি দরিদ্র মানুষের হার ৫ আগস্টের আগে ছিল প্রায় ৬ শতাংশ। কিন্তু এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৯.৩৫ শতাংশে। অর্থাৎ ১৮ কোটি মানুষের মধ্যে প্রায় ১ কোটি ৬৩ লাখ মানুষ এখন চরম দারিদ্র্যের মধ্যে বাস করছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ঘটনা দেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার প্রতিফলন। প্রতিদিন আরও অসহায় মানুষের সংখ্যা বাড়ছে, আর এই ভীষণ দারিদ্র্যের মধ্যে মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে।
তাসনিন আশরাফ 









