আ.লীগ নেতা লিটনের জানাজায় মানুষের ঢল

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলার বেলাবো উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও তিনবারের সফল উপজেলা চেয়ারম্যান শমসের ভূঁইয়া জামান লিটনের জানাজায় মানুষের ঢল নেমেছে। বেলাবো সরকারি পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত তাঁর জানাজায় হাজারো মানুষ অংশ নেন।

জানাজায় অংশ নেয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এছাড়াও সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত হয়ে তাদের প্রিয় নেতাকে শেষবারের মতো বিদায় জানান।

মাঠজুড়ে ছিল শোকের ছায়া, কান্না ও ভালোবাসার আবেগঘন দৃশ্য। অনেকে বলেন, “লিটন ভাই ছিলেন সাধারণ মানুষের ভরসা, তাঁর মৃত্যুতে বেলাবোবাসী এক জননেতাকে হারাল।”

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, শমসের ভূঁইয়া জামান লিটন ছিলেন আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ কর্মী, যিনি সারাজীবন জনগণের পাশে ছিলেন। তাঁর জানাজায় মানুষের ঢলই প্রমাণ করে আওয়ামী লীগ এখনো গণমানুষের দল।

উল্লেখ্য, শমসের ভূঁইয়া জামান লিটন দীর্ঘদিন বেলাবো উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। উন্নয়ন, শিক্ষা ও জনসেবায় তাঁর অবদান স্থানীয়দের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।

Tag :

কমেন্ট করুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

Glorifying War Criminals in an Illegal Parliament During the Month of Independence: A Shameful Chapter in History and an Ultimate Act of National Betrayal

আ.লীগ নেতা লিটনের জানাজায় মানুষের ঢল

Update Time : 10:50:42 am, Tuesday, 7 October 2025