ডেস্ক রিপোর্ট |
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান হঠাৎ করেই কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ পরিদর্শন করেছেন। তবে এই সফরকে ঘিরে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ব্রিফিং বা বিবৃতি প্রকাশ করা হয়নি। সফরটি নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে কোনও তথ্য জানানো হয়নি, ছিল না কোনও মিডিয়া কভারেজও।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সেনাপ্রধানের এই আকস্মিক সফরটি ছিল অত্যন্ত সীমিত পরিসরে এবং নির্ধারিত প্রটোকল অনুসরণ করেই সম্পন্ন করা হয়। তবে সফরের উদ্দেশ্য, সময়কাল কিংবা পরিদর্শনের নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। সাম্প্রতিক আঞ্চলিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে সেনাবাহিনী প্রধানের এমন আকস্মিক ও নিরব সফর বিভিন্ন প্রশ্ন ও কৌতূহলের জন্ম দিচ্ছে।
এ বিষয়ে সেনাসদর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।
শিরোনাম :
হঠাৎ সেন্ট মার্টিন দ্বীপ পরিদর্শনে সেনাবাহিনী প্রধান ওয়াকার উজ জামান, নেই আনুষ্ঠানিক ব্রিফিং
-
সুরজিত, - Update Time : 04:46:26 pm, Friday, 26 December 2025
- 89 Time View
Tag :
জনপ্রিয়










